৪ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের হাতেনাতে আটক করে। পরে রাতেই আটকের বিরুদ্ধে র্যাব থানায় মামলা দায়ের করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), জাইদুল ইসলাম (২৭), আফসানুল ইসলাম আপন (২৫) ও  আতাউর রহমান (৩২)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-১৩ এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-১৩ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের হাতেনাতে আটক করে। পরে রাতেই আটকের বিরুদ্ধে র্যাব থানায় মামলা দায়ের করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুড়িগ্রামে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), জাইদুল ইসলাম (২৭), আফসানুল ইসলাম আপন (২৫) ও  আতাউর রহমান (৩২)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-১৩ এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-১৩ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com