মদ্যপ অবস্থায় বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা (৪৫) নামের এক বাবুর্চি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সুমন কস্তা রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নন্দন ডি কস্তা (৪৬), একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই জেরে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে বুকে, গলায় ও মুখে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নন্দন ডি কস্তা নিহতের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মদ্যপ অবস্থায় বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা (৪৫) নামের এক বাবুর্চি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সুমন কস্তা রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নন্দন ডি কস্তা (৪৬), একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই জেরে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে বুকে, গলায় ও মুখে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নন্দন ডি কস্তা নিহতের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com