তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, ‘তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে।বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তায় মাঠে থাকবেন ডিএমপির সোয়াট টিমের সদস্যরাও।

ডিএমপি আরও জানা গেছে, স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

» বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার আলোকচিত্র প্রদর্শনী

» বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে-ইসলামপুরে জনসভায় সুলতান মাহমুদ বাবু

» গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন    

» জামালপুরে যৌথ বাহিনীর মহড়া

» গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

» এখন দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট

» নানান প্রতিশ্রুতিতে চর আর বীর ভোটারদের শেষ মুহুর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি আভাস

» ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে : চাকসু জিএস

» ১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, ‘তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে।বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তায় মাঠে থাকবেন ডিএমপির সোয়াট টিমের সদস্যরাও।

ডিএমপি আরও জানা গেছে, স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com