ডেইলি স্টার থেকে কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশকে (২৭) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।

আজ র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেফতার করা হয় ২৯ জনকে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

কুড়াল হাতে উল্লাস করা যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ইসলা বাড়ি গ্রামে। থাকেন ঢাকার উত্তরায়।

আরেক ভিডিওতে যিনি ওই রাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনকে বলছিলেন, তাকেও ডিবি গ্রেফতার করে। তিনি কারি মুয়াজ বিন আবদুল রহমান।

পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। শরীয়তপুর সদর থানার পশ্চিম কান্দি গ্রামে তার বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলছিলেন, যেটা ৫ আগস্ট করার কথা ছিল, আমরা পারিনি। আজকে সেটা করেছি হাদি ভাইয়ের অসিলায়।

এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত ২০ জনকে। এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডেইলি স্টার থেকে কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশকে (২৭) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।

আজ র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেফতার করা হয় ২৯ জনকে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

কুড়াল হাতে উল্লাস করা যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ইসলা বাড়ি গ্রামে। থাকেন ঢাকার উত্তরায়।

আরেক ভিডিওতে যিনি ওই রাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনকে বলছিলেন, তাকেও ডিবি গ্রেফতার করে। তিনি কারি মুয়াজ বিন আবদুল রহমান।

পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। শরীয়তপুর সদর থানার পশ্চিম কান্দি গ্রামে তার বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলছিলেন, যেটা ৫ আগস্ট করার কথা ছিল, আমরা পারিনি। আজকে সেটা করেছি হাদি ভাইয়ের অসিলায়।

এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত ২০ জনকে। এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com