শ্রমিক তুলে নিয়ে যায় বাস, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বাসে শ্রমিক তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত একটি কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকাল আটটায় কারখানায় উপস্থিত হলেও কাজে যোগদান না করে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পরিবহনের চালকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এসময় প্রায় ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ থাকে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। ১ ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রমিক তুলে নিয়ে যায় বাস, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বাসে শ্রমিক তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত একটি কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকাল আটটায় কারখানায় উপস্থিত হলেও কাজে যোগদান না করে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পরিবহনের চালকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এসময় প্রায় ঘণ্টাখানেক যানচলাচল বন্ধ থাকে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। ১ ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com