শ্রমিককে হত্যার পর লাশে আগুনের ঘটনায় ৭জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার ভিতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ও কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করলে কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠিয়ে দেয়। উত্তেজিত জনতার মারধরে দিপু ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিপুর বোন চম্পা দাস বলেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে তার বিরোধ থাকার কথা শুনেছি। সেই কারণেই হয়তো তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাইওনিয়ার নিটওয়্যারসের (বিডি) কারখানার ফটকে গিয়ে তাদের ভাষ্য জানতে চাইলে নিরাপত্তা কর্মীরা জানান, কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি নয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রমিককে হত্যার পর লাশে আগুনের ঘটনায় ৭জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার ভিতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ও কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করলে কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠিয়ে দেয়। উত্তেজিত জনতার মারধরে দিপু ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিপুর বোন চম্পা দাস বলেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে তার বিরোধ থাকার কথা শুনেছি। সেই কারণেই হয়তো তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাইওনিয়ার নিটওয়্যারসের (বিডি) কারখানার ফটকে গিয়ে তাদের ভাষ্য জানতে চাইলে নিরাপত্তা কর্মীরা জানান, কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি নয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com