খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খই খই’র পাশে রয়েছেন।

আমিনুল হক বলেন, “অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে। যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকবো।”

তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।”

আমিনুল হক বলেন, “বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।”

প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। নারী ক্রীড়াবিদদের বিষয়ে তিনি বলেন, “ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেওয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।” এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে হবে বলে তিনি মন্তব্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খই খই’র পাশে রয়েছেন।

আমিনুল হক বলেন, “অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে। যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকবো।”

তিনি বলেন, “দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।”

আমিনুল হক বলেন, “বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।”

প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। নারী ক্রীড়াবিদদের বিষয়ে তিনি বলেন, “ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেওয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।” এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে হবে বলে তিনি মন্তব্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com