ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি।। ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা অবরোধ করে।
শুক্রবার বিকেলে প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা।
এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর বিক্ষুব্ধরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। নেতাকর্মীরা টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা দাড়িয়ে থাকে। অবরোধ চলাকালে এনসিপি নেতা শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের বিপ্লবী ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের নির্বিঘ্নে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে দেয়া হয়েছে। আমরা হাদির খুনিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানাই।
ভারতে পালিয়ে থাকা সকল খুনি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ও অবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেয় ছাত্র-জনতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি।। ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা অবরোধ করে।
শুক্রবার বিকেলে প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মীসহ ছাত্র-জনতা।
এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড় অবরোধ করে সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর তারা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর বিক্ষুব্ধরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধরা ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ ও শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। নেতাকর্মীরা টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধের কারণে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা দাড়িয়ে থাকে। অবরোধ চলাকালে এনসিপি নেতা শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের বিপ্লবী ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের নির্বিঘ্নে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে দেয়া হয়েছে। আমরা হাদির খুনিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানাই।
ভারতে পালিয়ে থাকা সকল খুনি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ও অবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেয় ছাত্র-জনতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com