বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে   জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান : পুলিশ সুপার নরসিংদী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলাকে  একটি নিরাপদ, মাদক মুক্ত,  কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি)  মো: আব্দুল্লাহ্ আল ফারুক।
নরসিংদীকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।
বুধবার  (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
জেলার আইন-শৃঙ্খলার উন্নতি লক্ষ্যে পুলিশ সুপার জানান, সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জেলা পুলিশের আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে।
তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায়  নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।
মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: কল্লিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার,  ডিএসবির ডি.আই.ও -১, সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ  নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত এই পুলিশ সুপার এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে   জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান : পুলিশ সুপার নরসিংদী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলাকে  একটি নিরাপদ, মাদক মুক্ত,  কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি)  মো: আব্দুল্লাহ্ আল ফারুক।
নরসিংদীকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।
বুধবার  (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
জেলার আইন-শৃঙ্খলার উন্নতি লক্ষ্যে পুলিশ সুপার জানান, সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা জেলা পুলিশের আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে।
তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায়  নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।
মতবিনিময় সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: কল্লিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার,  ডিএসবির ডি.আই.ও -১, সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ  নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত এই পুলিশ সুপার এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com