নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার সামনে আসে।

জিডিতে বলা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বারবার প্রতিহিংসার শিকার হয়েছিলেন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। বর্তমানে সেই মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে জিডিতে। তাই তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে এমন শঙ্কায় তাঁর মা জিডি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার সামনে আসে।

জিডিতে বলা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বারবার প্রতিহিংসার শিকার হয়েছিলেন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। বর্তমানে সেই মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে জিডিতে। তাই তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে এমন শঙ্কায় তাঁর মা জিডি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com