রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে: তারেক রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামী দিনের ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য নীতি ও আইনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইন অগ্রাধিকার পাবে। অতীতে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।’

এ সময় রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সবসময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ। কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে

আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে নয়, সত্যিকার অর্থে আগুনে পোড়া রাজনৈতিক দল হলো বিএনপি। আমাদের স্বপ্ন দেখাতে হবে, অন্যথায় এগিয়ে যাওয়া যাবে না। সে স্বপ্ন দেখাবেন তারেক রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

» ‘আসিফ নজরুল ও ইউনূস দেশটাকে বাপের তালুক মনে করেছিল’: আনিস আলমগীর

» ‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ

» ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

» রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন

» আজ টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে: তারেক রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামী দিনের ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য নীতি ও আইনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইন অগ্রাধিকার পাবে। অতীতে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।’

এ সময় রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সবসময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ। কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে

আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে নয়, সত্যিকার অর্থে আগুনে পোড়া রাজনৈতিক দল হলো বিএনপি। আমাদের স্বপ্ন দেখাতে হবে, অন্যথায় এগিয়ে যাওয়া যাবে না। সে স্বপ্ন দেখাবেন তারেক রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com