মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে যান সফিক এবং ১০ ডিসেম্বর বাড়ি ফেরে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সোমবার দুপুরে তিনি তার বাবা ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) কাছে আবার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক বাবাকে মারধর করেন। একপর্যায়ে রান্নাঘরের কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে বাবা ছেলের পিঠে আঘাত করে।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।

নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘সে আমাদের একমাত্র সন্তান ছিল। নেশার কারণে ধীরে ধীরে সব শেষ হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, জেলেও ছিল। বাড়ি ফেরার পর থেকে আমাকে ও তার বাবাকে মারধর করত। আজ সব শেষ হয়ে গেল।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে যান সফিক এবং ১০ ডিসেম্বর বাড়ি ফেরে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সোমবার দুপুরে তিনি তার বাবা ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) কাছে আবার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক বাবাকে মারধর করেন। একপর্যায়ে রান্নাঘরের কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে বাবা ছেলের পিঠে আঘাত করে।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।

নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘সে আমাদের একমাত্র সন্তান ছিল। নেশার কারণে ধীরে ধীরে সব শেষ হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, জেলেও ছিল। বাড়ি ফেরার পর থেকে আমাকে ও তার বাবাকে মারধর করত। আজ সব শেষ হয়ে গেল।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com