আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। রবিবার সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে যায় হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ চোখ মুছছেন নীরবে—সবাই অপেক্ষায় আল্লাহর দরবারে মনের কথা পেশ করার মুহূর্তটির।

এরআগে শুক্রবার  রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ইজতেমা শুরু হয়। আজ বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন- ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত মাওলানা ওমর মেয়াতী।

মুসল্লিরা শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল—সবাই একই গন্তব্যে, একই আকাঙ্ক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হয়। এরপর মুসল্লিরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। রবিবার সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে যায় হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ চোখ মুছছেন নীরবে—সবাই অপেক্ষায় আল্লাহর দরবারে মনের কথা পেশ করার মুহূর্তটির।

এরআগে শুক্রবার  রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ইজতেমা শুরু হয়। আজ বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন- ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত মাওলানা ওমর মেয়াতী।

মুসল্লিরা শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল—সবাই একই গন্তব্যে, একই আকাঙ্ক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হয়। এরপর মুসল্লিরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com