৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ভবনের আগুন, উদ্ধার ৪৫

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনে ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। এসময় ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা দিকে মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুনের তীব্রতা কিছুটা কমিয়ে এনেছে। আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিল্ডিংটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতালায় এখনো আগুনের ফুলকি রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাউমর ফারুক বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিল্ডিং নির্মাণে কোনো র্কোড মানা হয়নি। গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে তা প্রমাণিত। পাঁচ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ভবনের আগুন, উদ্ধার ৪৫

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন ৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনে ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। এসময় ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা দিকে মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুনের তীব্রতা কিছুটা কমিয়ে এনেছে। আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিল্ডিংটি আবাসিক এবং বাণিজ্যিক মিক্স বিল্ডিং। দোতালায় এখনো আগুনের ফুলকি রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাউমর ফারুক বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিল্ডিং নির্মাণে কোনো র্কোড মানা হয়নি। গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে তা প্রমাণিত। পাঁচ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com