৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের মেজর মো. রাহাত খান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবারের কার্তুজ, ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে : ভূমিমন্ত্রী

» শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম

» সুশান্তের মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

» মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেফতার

» আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

» চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

» দুলাভাই বাহিনী প্রধান গ্রেপ্তার

» ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার ,আটক ১

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের মেজর মো. রাহাত খান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবারের কার্তুজ, ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com