ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় ছকিনা বেগম চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার চিৎকার শুনে ঘরে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় দুই বছর আগে মারা যান। তাদের দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বজনদের দাবি, ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুট হয়নি। তাদের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় ছকিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা বা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় ছকিনা বেগম চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার চিৎকার শুনে ঘরে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় দুই বছর আগে মারা যান। তাদের দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বজনদের দাবি, ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুট হয়নি। তাদের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় ছকিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা বা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com