ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জালামপুর জেলা বিএনপির আয়োজনে শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দেশের মানুষ যখন আনন্দের জোয়ারে ভাসছে তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। যার ধারাবাহিকতায় গতকাল ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জালামপুর জেলা বিএনপির আয়োজনে শহরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দেশের মানুষ যখন আনন্দের জোয়ারে ভাসছে তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। যার ধারাবাহিকতায় গতকাল ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com