আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল ড মঈন খান

নরসিংদী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান  বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান। যেই বাংলাদেশ একসময়  অর্থ সিমাবদ্ধতা ও পলিসি সিমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে মরহুম মোমেন খান খাদ্য সিমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিল।

তিনি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। এসময়  মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মধ্য দলমত, ভিন্নমত থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শক্রতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে।

ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল ড মঈন খান

নরসিংদী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান  বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান। যেই বাংলাদেশ একসময়  অর্থ সিমাবদ্ধতা ও পলিসি সিমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে মরহুম মোমেন খান খাদ্য সিমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিল।

তিনি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। এসময়  মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মধ্য দলমত, ভিন্নমত থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শক্রতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে।

ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com