১৩ ও ১৪ ডিসেম্বর রাতে উল্কাবৃষ্টি হবে

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিসেম্বরের আকাশ আবারও আলোকিত হতে চলেছে। নাসার তথ্য অনুযায়ী, চলতি বছরের জেমিনিডস উল্কাপাত ১৩ ও ১৪ ডিসেম্বর রাতে সর্বোচ্চ তীব্রতায় দেখা যাবে। অন্ধকার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ১২০টি পর্যন্ত উল্কা ছুটে যেতে পারে। উল্কার উৎস গ্রহাণু ৩২০০ ফেইথন। এ সময় আকাশে বৃহস্পতি ও চাঁদ পাশাপাশি অবস্থান করবে, যা রাতের আকাশে আরও মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করবে।

কেন শীতে উল্কাপাত বেশি দেখা যায়

শীতের রাত সাধারণত দীর্ঘ, স্বচ্ছ ও নির্মল থাকে। এই সময় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে এমন কয়েকটি ধূলিকণা ও বরফকণার ভেতর দিয়ে যায়—যা মূলত ধূমকেতু বা গ্রহাণুর ভেঙে যাওয়া অংশ। এসব কণা পৃথিবীর বায়ুমণ্ডলে দ্রুতগতিতে প্রবেশ করলেই জ্বলে উঠে সৃষ্টি হয় উল্কাপাত।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পৃথিবী পরপর কয়েকটি ধূলিকণার পথে প্রবেশ করে, তাই শীতকালকে উল্কাবৃষ্টি দেখার সেরা মৌসুম বলা হয়।

72862e34e278ec1af49492efa593c02d80acdf6c732205a5

কোথায় ও কীভাবে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে

শহরের আলো দূষণ থেকে দূরে গ্রামাঞ্চল, উঁচু স্থান বা খোলা মাঠ হলো সবচেয়ে উপযোগী জায়গা

কোনো দূরবীন বা যন্ত্রের প্রয়োজন নেই—খালি চোখেই দেখা যাবে

চোখকে অন্ধকারে অভ্যস্ত হতে ১৫ থেকে ২০ মিনিট সময় দিন

রাতের শীত ভাবনায় রেখে চাদর বা গরম কাপড় সঙ্গে রাখুন

শীতের নির্মল আকাশে জেমিনিডস উল্কাবৃষ্টি প্রতিবছরই এক জাদুকরী অভিজ্ঞতা এনে দেয়। তাই ১৩ ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে তাকাতে ভুলবেন না, হয়তো আপনার চোখের সামনে দিয়েই ছুটে যাবে শত শত উল্কা।  সূূএ :ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ পবিত্র শবে কদর

» আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট

» চেষ্টা করবো ২০ সেঞ্চুরির, হয়তো বেশিও হতে পারে: তামিম

» ‘আলু’ থেকে বলিউড স্টার আলিয়া ভাট

» নেতানিয়াহুর মৃত্যুর খবর চারদিকে, এরই মাঝে নতুন যে ভিডিও আলোচনায়

» কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

» ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

» ঈদুল ফিতর : সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

» দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৩ ও ১৪ ডিসেম্বর রাতে উল্কাবৃষ্টি হবে

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিসেম্বরের আকাশ আবারও আলোকিত হতে চলেছে। নাসার তথ্য অনুযায়ী, চলতি বছরের জেমিনিডস উল্কাপাত ১৩ ও ১৪ ডিসেম্বর রাতে সর্বোচ্চ তীব্রতায় দেখা যাবে। অন্ধকার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ১২০টি পর্যন্ত উল্কা ছুটে যেতে পারে। উল্কার উৎস গ্রহাণু ৩২০০ ফেইথন। এ সময় আকাশে বৃহস্পতি ও চাঁদ পাশাপাশি অবস্থান করবে, যা রাতের আকাশে আরও মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করবে।

কেন শীতে উল্কাপাত বেশি দেখা যায়

শীতের রাত সাধারণত দীর্ঘ, স্বচ্ছ ও নির্মল থাকে। এই সময় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে এমন কয়েকটি ধূলিকণা ও বরফকণার ভেতর দিয়ে যায়—যা মূলত ধূমকেতু বা গ্রহাণুর ভেঙে যাওয়া অংশ। এসব কণা পৃথিবীর বায়ুমণ্ডলে দ্রুতগতিতে প্রবেশ করলেই জ্বলে উঠে সৃষ্টি হয় উল্কাপাত।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পৃথিবী পরপর কয়েকটি ধূলিকণার পথে প্রবেশ করে, তাই শীতকালকে উল্কাবৃষ্টি দেখার সেরা মৌসুম বলা হয়।

72862e34e278ec1af49492efa593c02d80acdf6c732205a5

কোথায় ও কীভাবে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে

শহরের আলো দূষণ থেকে দূরে গ্রামাঞ্চল, উঁচু স্থান বা খোলা মাঠ হলো সবচেয়ে উপযোগী জায়গা

কোনো দূরবীন বা যন্ত্রের প্রয়োজন নেই—খালি চোখেই দেখা যাবে

চোখকে অন্ধকারে অভ্যস্ত হতে ১৫ থেকে ২০ মিনিট সময় দিন

রাতের শীত ভাবনায় রেখে চাদর বা গরম কাপড় সঙ্গে রাখুন

শীতের নির্মল আকাশে জেমিনিডস উল্কাবৃষ্টি প্রতিবছরই এক জাদুকরী অভিজ্ঞতা এনে দেয়। তাই ১৩ ও ১৪ ডিসেম্বর রাতের আকাশে তাকাতে ভুলবেন না, হয়তো আপনার চোখের সামনে দিয়েই ছুটে যাবে শত শত উল্কা।  সূূএ :ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com