রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপরজন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনেই দুজন মুসল্লির মৃত্যু হলো।

ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে আজ সকালে দুজন মুসল্লির মৃত্যু হয়। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপরজন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনেই দুজন মুসল্লির মৃত্যু হলো।

ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে আজ সকালে দুজন মুসল্লির মৃত্যু হয়। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com