খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া-তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শুধু একজন শিক্ষিত অভিভাবক নন, বরং সকল দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি বলেন, ‘তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন। নতুন চিন্তা–চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও সামনে এগিয়ে নেবেন বলে তিনি বিশ্বাস করেন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘যারা সংস্কারের কথা বলেন, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝেন না। তাদের কাছে সংস্কার মানে কেবল ক্ষমতায় যাওয়ার পথ খোঁজা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া-তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শুধু একজন শিক্ষিত অভিভাবক নন, বরং সকল দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি বলেন, ‘তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন। নতুন চিন্তা–চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও সামনে এগিয়ে নেবেন বলে তিনি বিশ্বাস করেন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘যারা সংস্কারের কথা বলেন, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝেন না। তাদের কাছে সংস্কার মানে কেবল ক্ষমতায় যাওয়ার পথ খোঁজা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com