মোরেলগঞ্জ ৩০১ তম ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা শুরু

এস.এম.সাইফুল ইসলাম কবির ,  বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ৩০১ বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা আজ বুধবার শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলে সপ্তাহব্যাপী।

মেলা প্রাঙ্গন এখন সাজসাজ রব। মেলার মাঠ সেজেছে শিশু বিনোদনের খেলনাসহ নানা সামগ্রীতে। শত শত দোকানী বসেছে তাদের নানা পসরা নিয়ে।  দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের উপড়ে পড়া ভীড় হয় এ মেলায়। প্রতিবছর  ২৫ অগ্রহায়ণ থেকে তিন দিনব্যাপী এ মেলা হবার নিয়ম থাকলেও আনুষ্ঠানিকভাবে কয়েক দিন আগে থেকেই মেলা জমে উঠে।

গতকাল মঙ্গলবার  কালাচাঁদ মেলার মাঠ ঘুরে দেখা গেছে, মেলা শুরুর দুই-তিন দিন আগে থেকেই বসেছে নানা দোকান। ইতোমধ্যে শত শত দোকানি মেলা প্রাঙ্গণে শিশুদের খেলনা, টমটম, কাঠের বাঁশি, সিলভারের হাঁড়ি-পাতিল, গৃহস্থদের ঘরে ব্যবহারে কাঠের নানা সামগ্রী দোকান নিয়ে বসেছেন। এ ছাড়া প্রসাধনী কসমেটিকস, পাশাপাশি বসেছে মিষ্টি, মুড়ি মোয়ার দোকান। হাসিখুশি পানের দোকানে বিক্রি হচ্ছে নবরাজ,  আগুন পান, মনের মতো পান। ১০-১৫ ধরনের মসলা দিয়ে এ পান বিক্রি হচ্ছে ১০-১০০ টাকায়। আচারের দোকানে আমের কাশ্মিরী মোরব্বা, গরুর গোশতের আচার, চালকুমড়ার আচার, পেঁপে, শিম, মিক্স আচার, আলু বোখারা, কিশমিশসহ ১০০ ধরনের আচার পাওয়া যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা দোকানীরা জানায়,তারা ৩০-৩৫ বছর ধরে এ মেলায় দোকান নিয়ে আসে। লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয় দোকানীদের।

স্থানীয়রা জানায়, প্রায় ৩০০ বছর আগে শিশু কালাচাঁদ আউলিয়া পানগুছি নদীতে ভেসে এসেছিলেন। তিনি বারইখালী কাজী বাড়ি এলাকায় বটগাছের নিচে আস্তনাা গেড়েছিলেন। লোকমুখে রয়েছে তার বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনি। দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত, আশেকানবৃন্দ ও দর্শনার্থীরা এ মেলায় সমবেত হয়। জনশ্রæতি রয়েছে , এক লোক শীতার্ত কালাচাঁদকে দেখে তার গায়ের চাদর দিয়ে দেন। কালাচাঁদ চাদরটি পেয়ে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দিলে তা পুড়ে যায়। এতে ওই লোকটি আফসোস করলে কালাচাঁদ জ্বলন্ত আগুন থেকে অক্ষত চাদরটি উঠিয়ে তাকে ফেরত দেন। সমসাময়িক সময়ে কালাচাঁদ আউলিয়া নাকি বাঘের পিঠে ঘুরে বেড়াতেন। এভাবে তার নামে রয়েছে নানা জনশ্্রুতি। বারইখালী ফকিরের তাকিয়া মৌজা তার নামেই হয়েছে। বারইখালীর কাজী বাড়ির চত্বরে তিনি আস্তানা গড়েন এবং আর এখানেই তিনি জ্যান্ত কবর নিয়েছিল বলেও প্্রবীনরা জানান। তার নামেই এখানে প্রতি বছর মেলা বসে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় রাতভর চলবে ওয়াজ মাহফিল, ওরস, মুর্শিদী ও মাইজভান্ডারী গান। ভক্তরা কালাচাঁদ আউলিয়ার মাজারে আগরবাতি আর মোমবাতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। হাজারো ভক্ত মনের আশা পূরণ আর মানতের টাকা-পয়সা মাজারে দান করে তৃপ্ত হবে।
কালাচাঁদ আউলিয়া মাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানান, অত্যন্ত স্বপ্লপরিসরে ৩ দিনের জন্য এ মেলার আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। ঝুকিঁপূর্ণ কোন রাইড কিংবা অববৈধ কিছু চলতে পারবেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোরেলগঞ্জ ৩০১ তম ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা শুরু

এস.এম.সাইফুল ইসলাম কবির ,  বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ৩০১ বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা আজ বুধবার শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলে সপ্তাহব্যাপী।

মেলা প্রাঙ্গন এখন সাজসাজ রব। মেলার মাঠ সেজেছে শিশু বিনোদনের খেলনাসহ নানা সামগ্রীতে। শত শত দোকানী বসেছে তাদের নানা পসরা নিয়ে।  দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের উপড়ে পড়া ভীড় হয় এ মেলায়। প্রতিবছর  ২৫ অগ্রহায়ণ থেকে তিন দিনব্যাপী এ মেলা হবার নিয়ম থাকলেও আনুষ্ঠানিকভাবে কয়েক দিন আগে থেকেই মেলা জমে উঠে।

গতকাল মঙ্গলবার  কালাচাঁদ মেলার মাঠ ঘুরে দেখা গেছে, মেলা শুরুর দুই-তিন দিন আগে থেকেই বসেছে নানা দোকান। ইতোমধ্যে শত শত দোকানি মেলা প্রাঙ্গণে শিশুদের খেলনা, টমটম, কাঠের বাঁশি, সিলভারের হাঁড়ি-পাতিল, গৃহস্থদের ঘরে ব্যবহারে কাঠের নানা সামগ্রী দোকান নিয়ে বসেছেন। এ ছাড়া প্রসাধনী কসমেটিকস, পাশাপাশি বসেছে মিষ্টি, মুড়ি মোয়ার দোকান। হাসিখুশি পানের দোকানে বিক্রি হচ্ছে নবরাজ,  আগুন পান, মনের মতো পান। ১০-১৫ ধরনের মসলা দিয়ে এ পান বিক্রি হচ্ছে ১০-১০০ টাকায়। আচারের দোকানে আমের কাশ্মিরী মোরব্বা, গরুর গোশতের আচার, চালকুমড়ার আচার, পেঁপে, শিম, মিক্স আচার, আলু বোখারা, কিশমিশসহ ১০০ ধরনের আচার পাওয়া যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা দোকানীরা জানায়,তারা ৩০-৩৫ বছর ধরে এ মেলায় দোকান নিয়ে আসে। লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয় দোকানীদের।

স্থানীয়রা জানায়, প্রায় ৩০০ বছর আগে শিশু কালাচাঁদ আউলিয়া পানগুছি নদীতে ভেসে এসেছিলেন। তিনি বারইখালী কাজী বাড়ি এলাকায় বটগাছের নিচে আস্তনাা গেড়েছিলেন। লোকমুখে রয়েছে তার বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনি। দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত, আশেকানবৃন্দ ও দর্শনার্থীরা এ মেলায় সমবেত হয়। জনশ্রæতি রয়েছে , এক লোক শীতার্ত কালাচাঁদকে দেখে তার গায়ের চাদর দিয়ে দেন। কালাচাঁদ চাদরটি পেয়ে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দিলে তা পুড়ে যায়। এতে ওই লোকটি আফসোস করলে কালাচাঁদ জ্বলন্ত আগুন থেকে অক্ষত চাদরটি উঠিয়ে তাকে ফেরত দেন। সমসাময়িক সময়ে কালাচাঁদ আউলিয়া নাকি বাঘের পিঠে ঘুরে বেড়াতেন। এভাবে তার নামে রয়েছে নানা জনশ্্রুতি। বারইখালী ফকিরের তাকিয়া মৌজা তার নামেই হয়েছে। বারইখালীর কাজী বাড়ির চত্বরে তিনি আস্তানা গড়েন এবং আর এখানেই তিনি জ্যান্ত কবর নিয়েছিল বলেও প্্রবীনরা জানান। তার নামেই এখানে প্রতি বছর মেলা বসে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় রাতভর চলবে ওয়াজ মাহফিল, ওরস, মুর্শিদী ও মাইজভান্ডারী গান। ভক্তরা কালাচাঁদ আউলিয়ার মাজারে আগরবাতি আর মোমবাতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। হাজারো ভক্ত মনের আশা পূরণ আর মানতের টাকা-পয়সা মাজারে দান করে তৃপ্ত হবে।
কালাচাঁদ আউলিয়া মাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানান, অত্যন্ত স্বপ্লপরিসরে ৩ দিনের জন্য এ মেলার আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। ঝুকিঁপূর্ণ কোন রাইড কিংবা অববৈধ কিছু চলতে পারবেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com