দুই পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেফতার রা হলেন—ওমর ফারুক (৪২) ও কে. এম. শিহাব উদ্দিন (৪৭)।

ডিএমপির  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম উত্তরা তিন নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে গ্রেফতার করে।

অপরদিকে একইদিন বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি বিশেষ দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে. এম. শিহাব উদ্দিনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেফতার রা হলেন—ওমর ফারুক (৪২) ও কে. এম. শিহাব উদ্দিন (৪৭)।

ডিএমপির  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম উত্তরা তিন নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে গ্রেফতার করে।

অপরদিকে একইদিন বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি বিশেষ দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে. এম. শিহাব উদ্দিনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com