১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদের আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বারগুলোর মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ও মাহাফুজকে আটক করে বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি চালালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি স্বীকার করেছেন যে, তারা  ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিলেন। তারা ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে তাদের আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বারগুলোর মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ও মাহাফুজকে আটক করে বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি চালালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি স্বীকার করেছেন যে, তারা  ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিলেন। তারা ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com