বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম ও শরিফ জানায় শহিদুল ইসলাম নামে একজনের সাথে তারা কাজ করে। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখে। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কৌশলে শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

» আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, সেটার ধারাবাহিকতাই বজায় রাখতে চায়: আসিফ নজরুল

» নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি ফেয়ার ও ক্রেডিবল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

» স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা

» নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

» আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

» প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, যেসব বিষয় জেনে রাখুন

» মালয়েশিয়ায় বিশ্ব ঘুড়ি উৎসব

» রমজান ও কবরের আজাব: সত্য ও প্রচলিত ধারণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম ও শরিফ জানায় শহিদুল ইসলাম নামে একজনের সাথে তারা কাজ করে। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখে। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কৌশলে শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com