আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় ১জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকাণ্ডে  জড়িত থাকার সন্দেহে মো. রিপন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলা হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত রোববার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর মাদক ব্যবসা নিয়ে কোন্দল ও আধিপত্য বিস্তারসহ চারটি কারণ সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

» সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

» বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

» ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

» বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ সুবিধা চালু

» ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর 

» তথ্যপ্রযুক্তিতে অবদান: ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় ১জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকাণ্ডে  জড়িত থাকার সন্দেহে মো. রিপন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলা হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত রোববার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর মাদক ব্যবসা নিয়ে কোন্দল ও আধিপত্য বিস্তারসহ চারটি কারণ সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com