শাহজালালে চার যাত্রীর কাছ থেকে ১০২ মোবাইল ফোন উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার নারী যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় পাচারের সময় ১০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

তিনি জানান, কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন নারী যাত্রী- সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়।

পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহজালালে চার যাত্রীর কাছ থেকে ১০২ মোবাইল ফোন উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার নারী যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় পাচারের সময় ১০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে ঢাকা আসেন তারা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

তিনি জানান, কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে ফ্লাইটের অভ্যন্তরের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন নারী যাত্রী- সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো-ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়।

পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com