‘অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন।

তিনি লেখেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য ছিল—এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা।

তিনি আরও বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধেও দ্রুত সময়ের মধ্যে আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি উপদেষ্টাদের কাছে।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন।

তিনি লেখেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য ছিল—এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা।

তিনি আরও বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধেও দ্রুত সময়ের মধ্যে আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি উপদেষ্টাদের কাছে।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com