বর্ণিল আয়োজনে কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নতুন প্রজন্মের মধ্যে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন সংগীত শিল্পী শুভ্র দেব এবং বিদেশিরাও।

রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপ্টা, পুলি, গুঁড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ পিঠাসহ নানা ধরনের পিঠা।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। দিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। প্রবাসের মাটিতে শুভ্র দেবের আশি আর নব্বই দশকের বিখ্যাত সব গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টালজিয়ায় ফিরে যান অতীতের ফেলে আসা স্মৃতিতে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করছে। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশকে খুব মিস করি।

আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।’

দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বর্ণিল আয়োজনে কানাডার ক্যালগেরিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নতুন প্রজন্মের মধ্যে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন সংগীত শিল্পী শুভ্র দেব এবং বিদেশিরাও।

রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপ্টা, পুলি, গুঁড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ পিঠাসহ নানা ধরনের পিঠা।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। দিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। প্রবাসের মাটিতে শুভ্র দেবের আশি আর নব্বই দশকের বিখ্যাত সব গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টালজিয়ায় ফিরে যান অতীতের ফেলে আসা স্মৃতিতে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করছে। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশকে খুব মিস করি।

আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।’

দূর প্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com