পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো : ডিটিসিএ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আমাদের পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

রোববার (৩০ নভেম্বর) বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইন্সটিটিউটে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরিবহন খাত এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে। এর মধ্যে ফিজিক্যাল সেইফটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অর্থাৎ আপনার (চালক) হাতে যাতে কেউ মারা না যায়।কারন জীবন অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কেউ নিশ্চয়ই কাউকে ইচ্ছে করে মেরে ফেলেন না। কিন্তু যার ক্ষতি হয় সে বুঝতে পারে। ম্যাজিস্ট্রেসি সময়কালীন একবার একজন ড্রাইভারের সাথে কথা হলো। কখনো দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ জনকে মেরে ফেলছি’। কিন্তু এমন তো হওয়া যাবে না। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না, কিন্তু ঘটলে তার জন্য অনুশোচনা থাকতে হবে। সুতরাং আপনি যদি সঠিক ঘুম, বিশ্রাম, শৃঙ্খলাপূর্ণ একটি জীবন পরিচালনা করেন, তাহলে দুর্ঘটনা ঘটার পরিমাণ অনেক কমে যাবে। এক্ষেত্রে মালিকদেরও সচেতন হতে হবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের একটা জিনিস শেখানোর মাধ্যমে ড্রাইভিংয়ের চরিত্র পরিবর্তন করা সম্ভব। সেটা হলো, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। আশা করছি, এই ব্যাপারটা আপনারা শেখাবেন। আপনার ড্রাইভার গাড়িতে থাকা অবস্থায় যাতে কোনো নারীর সম্মানহানি না ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএ পরিচালক (প্রশাসন) নাজনীন হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আবদুস সোবহান, বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো : ডিটিসিএ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আমাদের পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

রোববার (৩০ নভেম্বর) বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইন্সটিটিউটে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরিবহন খাত এখনো অনেকটা অগোছালো অবস্থায় আছে। এর মধ্যে ফিজিক্যাল সেইফটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অর্থাৎ আপনার (চালক) হাতে যাতে কেউ মারা না যায়।কারন জীবন অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কেউ নিশ্চয়ই কাউকে ইচ্ছে করে মেরে ফেলেন না। কিন্তু যার ক্ষতি হয় সে বুঝতে পারে। ম্যাজিস্ট্রেসি সময়কালীন একবার একজন ড্রাইভারের সাথে কথা হলো। কখনো দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ জনকে মেরে ফেলছি’। কিন্তু এমন তো হওয়া যাবে না। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না, কিন্তু ঘটলে তার জন্য অনুশোচনা থাকতে হবে। সুতরাং আপনি যদি সঠিক ঘুম, বিশ্রাম, শৃঙ্খলাপূর্ণ একটি জীবন পরিচালনা করেন, তাহলে দুর্ঘটনা ঘটার পরিমাণ অনেক কমে যাবে। এক্ষেত্রে মালিকদেরও সচেতন হতে হবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের একটা জিনিস শেখানোর মাধ্যমে ড্রাইভিংয়ের চরিত্র পরিবর্তন করা সম্ভব। সেটা হলো, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। আশা করছি, এই ব্যাপারটা আপনারা শেখাবেন। আপনার ড্রাইভার গাড়িতে থাকা অবস্থায় যাতে কোনো নারীর সম্মানহানি না ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএ পরিচালক (প্রশাসন) নাজনীন হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আবদুস সোবহান, বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com