৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বৃহ্স্পতিবার (২৭ নভেম্বর) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আড়াই কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে।

বুধবার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌঁড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে স্কচ টেপ মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ  ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার কআ সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বৃহ্স্পতিবার (২৭ নভেম্বর) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আড়াই কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে।

বুধবার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌঁড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে স্কচ টেপ মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ  ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার কআ সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com