পূর্ব বিরোধের জেরে জয় যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিহত জয়ের পরিবার ও বেকু হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরেই আগে জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়, যিনি এখনও চিকিৎসাধীন।

প্রতিবেশীরা জানান, সন্ধ্যার পর জয় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে বেকু হাসান–লালু গ্রুপের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।  রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূর্ব বিরোধের জেরে জয় যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিহত জয়ের পরিবার ও বেকু হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরেই আগে জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়, যিনি এখনও চিকিৎসাধীন।

প্রতিবেশীরা জানান, সন্ধ্যার পর জয় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে বেকু হাসান–লালু গ্রুপের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।  রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com