শীতে শিশুর যত্ন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শীতের শুরুতেই শিশুরা বেশি আক্রান্ত হয় ঠান্ডা-কাশি, ফ্লু, অ্যালার্জি ও ত্বকের শুষ্কতায়। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে দুর্বল হয়ে যায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই এই সময় তাদের প্রয়োজন বাড়তি যত্ন। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মানলেই শিশুকে শীতকালেও সুরক্ষিত রাখা যায়।

শিশুর পোশাক

প্রথমেই গুরুত্ব দিতে হবে শিশুর পোশাকে। নরম ও স্তরযুক্ত পোশাক শিশুকে উষ্ণ রাখে এবং প্রয়োজনমতো খুলে-বন্দ করা যায়। বিশেষ করে মাথা, কান ও পা ঢেকে রাখা খুব জরুরি—কারণ এই অংশ দিয়েই দ্রুত ঠান্ডা লাগে। বাইরে বের হলে হাতমোজা, মোজা ও হালকা জ্যাকেট অবশ্যই পরাতে হবে।

শিশুর ত্বক

শিশুর ত্বক শীতে দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই হালকা গরম পানি দিয়ে গোসল করানো এবং গোসলের পরপরই ময়েশ্চারাইজার লাগানো প্রয়োজন। দিনে কয়েকবার ত্বকে আর্দ্রতা বজায় রাখতে বেবি লোশন বা অয়েল ব্যবহার করা যেতে পারে।

শিশুর খাবার

খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। মায়ের দুধ পানকারী শিশুকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। আর বড় শিশুদের গরম খিচুড়ি, স্যুপ, সবজি, ডিম ও পর্যাপ্ত পানি দিতে হবে। ঠান্ডা পানি ও ফ্রিজের খাবার থেকে শিশুদের দূরে রাখা উচিত।

ঘর পরিষ্কার রাখা

শীতকালে ঘরের ধুলাবালি বাড়ে, যা শিশুদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই প্রতিদিন ঘর পরিষ্কার রাখা ও  বিছানা নিয়মিত ধোয়া জরুরি। এছাড়া দিনে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের সুযোগ তৈরি করতে হবে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

» ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

» বনদস্যু সামাদ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

» জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

» শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

» ‘মুখে নয়, খেলা হবে মাঠে’

» সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

» দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীতে শিশুর যত্ন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শীতের শুরুতেই শিশুরা বেশি আক্রান্ত হয় ঠান্ডা-কাশি, ফ্লু, অ্যালার্জি ও ত্বকের শুষ্কতায়। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে দুর্বল হয়ে যায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই এই সময় তাদের প্রয়োজন বাড়তি যত্ন। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মানলেই শিশুকে শীতকালেও সুরক্ষিত রাখা যায়।

শিশুর পোশাক

প্রথমেই গুরুত্ব দিতে হবে শিশুর পোশাকে। নরম ও স্তরযুক্ত পোশাক শিশুকে উষ্ণ রাখে এবং প্রয়োজনমতো খুলে-বন্দ করা যায়। বিশেষ করে মাথা, কান ও পা ঢেকে রাখা খুব জরুরি—কারণ এই অংশ দিয়েই দ্রুত ঠান্ডা লাগে। বাইরে বের হলে হাতমোজা, মোজা ও হালকা জ্যাকেট অবশ্যই পরাতে হবে।

শিশুর ত্বক

শিশুর ত্বক শীতে দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই হালকা গরম পানি দিয়ে গোসল করানো এবং গোসলের পরপরই ময়েশ্চারাইজার লাগানো প্রয়োজন। দিনে কয়েকবার ত্বকে আর্দ্রতা বজায় রাখতে বেবি লোশন বা অয়েল ব্যবহার করা যেতে পারে।

শিশুর খাবার

খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। মায়ের দুধ পানকারী শিশুকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। আর বড় শিশুদের গরম খিচুড়ি, স্যুপ, সবজি, ডিম ও পর্যাপ্ত পানি দিতে হবে। ঠান্ডা পানি ও ফ্রিজের খাবার থেকে শিশুদের দূরে রাখা উচিত।

ঘর পরিষ্কার রাখা

শীতকালে ঘরের ধুলাবালি বাড়ে, যা শিশুদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই প্রতিদিন ঘর পরিষ্কার রাখা ও  বিছানা নিয়মিত ধোয়া জরুরি। এছাড়া দিনে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের সুযোগ তৈরি করতে হবে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com