পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোগাছি ইউনিয়নের জহিরপুর মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলছিল। জলসায় নিহত জীবন গ্রুপ এবং আসামি সুইট গ্রুপের মধ্যে প্রায় এক মাস আগে ক্যারম বোর্ড খেলা নিয়ে বিরোধ হয়। এ ঘটনার জেরে রাত সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

‎স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষণিক মিটে যায়। এরপর সুইট গ্রুপের লোকজন নিহত জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে আসার সময় জীবন গ্রুপের লোকজন তাদের পথরোধ করে। উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুইট তাহার কাছে থাকা ধারাল চাকু দিয়ে ভিকটিম জীবনের গলায় আঘাত করে লোকজন নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

‎এ ঘটনার পর উত্তেজিত জনতা আসামিদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।

‎পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোগাছি ইউনিয়নের জহিরপুর মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলছিল। জলসায় নিহত জীবন গ্রুপ এবং আসামি সুইট গ্রুপের মধ্যে প্রায় এক মাস আগে ক্যারম বোর্ড খেলা নিয়ে বিরোধ হয়। এ ঘটনার জেরে রাত সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

‎স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষণিক মিটে যায়। এরপর সুইট গ্রুপের লোকজন নিহত জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে আসার সময় জীবন গ্রুপের লোকজন তাদের পথরোধ করে। উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুইট তাহার কাছে থাকা ধারাল চাকু দিয়ে ভিকটিম জীবনের গলায় আঘাত করে লোকজন নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

‎এ ঘটনার পর উত্তেজিত জনতা আসামিদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।

‎পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com