মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার পাহাং রাজ্যের দর্শনীয় স্থান কৃষি প্রধান এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে ১৭৪ জন বাংলাদেশিসহ ৪৬৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের দায়ে তাদের আটক করা হয়।  বৃহস্পতিবার দুপুরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন এবং অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে।  আটক হওয়াদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন।  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়িক এলাকা, নির্মাণ এলাকা এবং সবজি খামারের সাথে জড়িত ক্যামেরুন হাইল্যান্ডের আশেপাশের চারটি জোনে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী বার্নামা দেখতে পেয়েছে যে, জেলার বেশিরভাগ সবজি প্যাকিং দোকানে বিদেশিদের কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল।  অভিযানের সময়, বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিল।  যার কারণে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি।  এ সময় সর্বমোট ১ হাজার ৮৮৬ জন ব্যক্তির কাগজপত্র চেক করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণের কোনো কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার পাহাং রাজ্যের দর্শনীয় স্থান কৃষি প্রধান এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে ১৭৪ জন বাংলাদেশিসহ ৪৬৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের দায়ে তাদের আটক করা হয়।  বৃহস্পতিবার দুপুরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন এবং অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে।  আটক হওয়াদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন।  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়িক এলাকা, নির্মাণ এলাকা এবং সবজি খামারের সাথে জড়িত ক্যামেরুন হাইল্যান্ডের আশেপাশের চারটি জোনে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী বার্নামা দেখতে পেয়েছে যে, জেলার বেশিরভাগ সবজি প্যাকিং দোকানে বিদেশিদের কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল।  অভিযানের সময়, বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিল।  যার কারণে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি।  এ সময় সর্বমোট ১ হাজার ৮৮৬ জন ব্যক্তির কাগজপত্র চেক করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণের কোনো কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com