সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ  ভোরে পশ্চিম ষোলশহর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে উদ্ধার করা অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা এবং চারটি সাধারণ ডায়েরি রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় পৃথক অভিযানে একটি এলজি উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধার করা অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ  ভোরে পশ্চিম ষোলশহর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে উদ্ধার করা অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা এবং চারটি সাধারণ ডায়েরি রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় পৃথক অভিযানে একটি এলজি উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধার করা অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com