কিশোর গ্যাং লিডার আকাশ মোল্লা গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে দস্যুতা মামলার এজাহারনামীয় আসামি ও কিশোর গ্যাংয়ের লিডার আকাশ মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব–১০। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব–১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় প্রবাসী রাসেল মিয়াকে (৪৫) পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দস্যুতা মামলা করা হয়।

মামলার পর র‍্যাব–১০ এর একটি অভিযানি দল তথ্য–প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ মোল্লাকে গ্রেফতার করে। তিনি রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার ওসমান মোল্লার ছেলে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজেন্দ্রপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভুট্টু মেম্বারের নাতি আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিল। তার নেতৃত্বে রাতে চুরি, ছিনতাই ও মাদককারবার চলত। ভয়-ভীতির কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়িচালক বলেন, ঝিলমিল ও নতুন রাস্তা এলাকায় আকাশ মোল্লার নেতৃত্বে রাতে নিয়মিত ডাকাতি ও ছিনতাই হতো।

তারা জানান, গাড়ি চালিয়ে রাতে ফিরতে ভয় লাগত। মুখ খুললে ক্ষতি করবে—এমন আশঙ্কা ছিল। আকাশ মোল্লা গ্রেপ্তার হওয়ায় এলাকায় এখন স্বস্তির বাতাস বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাং লিডার আকাশ মোল্লা গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে দস্যুতা মামলার এজাহারনামীয় আসামি ও কিশোর গ্যাংয়ের লিডার আকাশ মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব–১০। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব–১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় প্রবাসী রাসেল মিয়াকে (৪৫) পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দস্যুতা মামলা করা হয়।

মামলার পর র‍্যাব–১০ এর একটি অভিযানি দল তথ্য–প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ মোল্লাকে গ্রেফতার করে। তিনি রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার ওসমান মোল্লার ছেলে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজেন্দ্রপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভুট্টু মেম্বারের নাতি আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিল। তার নেতৃত্বে রাতে চুরি, ছিনতাই ও মাদককারবার চলত। ভয়-ভীতির কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়িচালক বলেন, ঝিলমিল ও নতুন রাস্তা এলাকায় আকাশ মোল্লার নেতৃত্বে রাতে নিয়মিত ডাকাতি ও ছিনতাই হতো।

তারা জানান, গাড়ি চালিয়ে রাতে ফিরতে ভয় লাগত। মুখ খুললে ক্ষতি করবে—এমন আশঙ্কা ছিল। আকাশ মোল্লা গ্রেপ্তার হওয়ায় এলাকায় এখন স্বস্তির বাতাস বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com