কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আনন্দ নিয়ে নাটক করি, নাটক নিয়ে আনন্দে বাঁচি”-এই স্লোগানকে ধারণ করে টরন্টোর নাট্যসংগঠন “প্রাচ্য প্রতীচ্য নাট্যের” নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দুই দিনের নাট্য কর্মশালা।

টরন্টো ডাউনটাউনে অনুষ্ঠিত এ কর্মশালায় থিয়েটারের বিভিন্ন দিক- মঞ্চনাটকের ধারণা, শারীরিক কসরত, নাটকের কৌশল, থিয়েটারের সামাজিক ভূমিকা এবং বাস্তব অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট নাট্যজন ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। সহযোগিতায় ছিলেন শঙ্কু পুরকায়স্থ। কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন নাট্যকর্মী অংশ নেন।

কর্মশালা শেষে নির্দেশক সেলিম ঘোষণা দেন যে তাদের নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ খুব শিগগির মঞ্চে আসবে। তিনি বলেন, অভিজ্ঞ ও নতুন নাট্য কর্মীদের সমন্বয়ে নাটকটি একটি চ্যালেঞ্জিং প্রযোজনা হবে। অংশগ্রহণকারীরাও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাট্যদলটির কর্ণধার জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে টরন্টোর দর্শকদের সামনে নাটকটি মঞ্চায়ন করা হবে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আনন্দ নিয়ে নাটক করি, নাটক নিয়ে আনন্দে বাঁচি”-এই স্লোগানকে ধারণ করে টরন্টোর নাট্যসংগঠন “প্রাচ্য প্রতীচ্য নাট্যের” নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দুই দিনের নাট্য কর্মশালা।

টরন্টো ডাউনটাউনে অনুষ্ঠিত এ কর্মশালায় থিয়েটারের বিভিন্ন দিক- মঞ্চনাটকের ধারণা, শারীরিক কসরত, নাটকের কৌশল, থিয়েটারের সামাজিক ভূমিকা এবং বাস্তব অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট নাট্যজন ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। সহযোগিতায় ছিলেন শঙ্কু পুরকায়স্থ। কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ২৫ জন নাট্যকর্মী অংশ নেন।

কর্মশালা শেষে নির্দেশক সেলিম ঘোষণা দেন যে তাদের নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ খুব শিগগির মঞ্চে আসবে। তিনি বলেন, অভিজ্ঞ ও নতুন নাট্য কর্মীদের সমন্বয়ে নাটকটি একটি চ্যালেঞ্জিং প্রযোজনা হবে। অংশগ্রহণকারীরাও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাট্যদলটির কর্ণধার জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে টরন্টোর দর্শকদের সামনে নাটকটি মঞ্চায়ন করা হবে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com