সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ওই আবেদনে বলা হয়েছে- আসামি কামরুন নাহার একজন আয়কর দাতা। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩ এ সংরক্ষিত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষের মূল আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ জব্দ করে পর্যালোচনা করা একান্ত আবশ্যক।

গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

» খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

» নতুন নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে আজ

» মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ওই আবেদনে বলা হয়েছে- আসামি কামরুন নাহার একজন আয়কর দাতা। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩ এ সংরক্ষিত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষের মূল আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্রসমূহ জব্দ করে পর্যালোচনা করা একান্ত আবশ্যক।

গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com