নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নির্বাচন নিয়ে অতীতে ভারত প্রভাব বিস্তার করেছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আমি ভারতকে বলব—শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার ইতিহাস আছে।’

নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘খলিলুর রহমান ভারত গিয়েছেন। ঠিক কী কারণে তার ভারত সফর তা জানতে চাই আমরা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন।

তিনি বলেন, রায়কে সামনে রেখে আমি সরকারকে আহ্বান জানাব—নিরাপত্তা নিশ্চিত করুন। এখন যদি নিরাপত্তা দিতে না পারেন, তবে নির্বাচন চলাকালে কীভাবে নিরাপত্তা দেবেন?

এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ইতোমধ্যে ১ হাজার ১০০টি ফর্ম বিক্রি করেছি। ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের ভাইবা নেয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্জিসের পঞ্চগর-১ আমাদের নিশ্চিত আসন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নির্বাচন নিয়ে অতীতে ভারত প্রভাব বিস্তার করেছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আমি ভারতকে বলব—শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার ইতিহাস আছে।’

নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘খলিলুর রহমান ভারত গিয়েছেন। ঠিক কী কারণে তার ভারত সফর তা জানতে চাই আমরা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন।

তিনি বলেন, রায়কে সামনে রেখে আমি সরকারকে আহ্বান জানাব—নিরাপত্তা নিশ্চিত করুন। এখন যদি নিরাপত্তা দিতে না পারেন, তবে নির্বাচন চলাকালে কীভাবে নিরাপত্তা দেবেন?

এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ইতোমধ্যে ১ হাজার ১০০টি ফর্ম বিক্রি করেছি। ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের ভাইবা নেয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্জিসের পঞ্চগর-১ আমাদের নিশ্চিত আসন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com