ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ রবিবার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন।

শুক্রবার  তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং আয়োজক কমিটির সদস্য-সচিব ফাতেমা বিনতে মুস্তফা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লিন ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন থাকবে।

এছাড়া, তারুণ্যের উৎসব উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবা বিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা, পুষ্টি ও খাদ্য বিষয়ক অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, আইন ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ডাকসু এই উৎসবের সহ-আয়োজক হিসেবে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

» ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

» বিশ্বকাপ ফাইনাল মঞ্চে জায়গা পেল বাংলাদেশি শিল্পী জিহানের চিত্রকর্ম

» স্বর্ণের দামে বড় পতন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ রবিবার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন।

শুক্রবার  তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল আরেফিন, ছাত্র শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাশার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মাদ, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং আয়োজক কমিটির সদস্য-সচিব ফাতেমা বিনতে মুস্তফা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লিন ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন থাকবে।

এছাড়া, তারুণ্যের উৎসব উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নেতৃত্ব ও স্বেচ্ছাসেবা বিষয়ক প্রশিক্ষণ, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা, পুষ্টি ও খাদ্য বিষয়ক অলিম্পিয়াড, বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, আইন ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা, পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ডাকসু এই উৎসবের সহ-আয়োজক হিসেবে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com