জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হলো।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ও পাসের হার জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩টি কলেজের দুই লাখ ৫৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষার গড় পাসের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এছাড়া চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্ত্বর প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হলো।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ও পাসের হার জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩টি কলেজের দুই লাখ ৫৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষার গড় পাসের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এছাড়া চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্ত্বর প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com