এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি আজিয়াটা পিএলসি। রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার
মুহাম্মদ শোয়েব বেগ।

এ সময়ে পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি. আই. এম. নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

২০২৪ সালের ১ অক্টোবর তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ চালু করে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট জগতে মাতৃত্ব সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়কে আরও সহজ, নিশ্চিন্ত ও সহায়ক করে তোলার পাশাপাশি তাঁদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়- সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই বিশেষ কর্মসূচি।

ব্লুম উদ্যোগের মাধ্যমে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। এটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই)-এর প্রতি রবির দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং একটি সহায়ক
ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি আজিয়াটা পিএলসি। রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার
মুহাম্মদ শোয়েব বেগ।

এ সময়ে পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি. আই. এম. নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

২০২৪ সালের ১ অক্টোবর তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ চালু করে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট জগতে মাতৃত্ব সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়কে আরও সহজ, নিশ্চিন্ত ও সহায়ক করে তোলার পাশাপাশি তাঁদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়- সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই বিশেষ কর্মসূচি।

ব্লুম উদ্যোগের মাধ্যমে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। এটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই)-এর প্রতি রবির দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং একটি সহায়ক
ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com