আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, দাবি গণ অধিকার পরিষদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

দলটি আরও দাবি করেছে, ইসির কোনো সংলাপে যেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে ডাকা না হয়।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয় দলটির প্রতিনিধি দল।এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্যান্য নেতারা।

স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে।

দলটি আরও বলেছে, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে বিপুল অর্থসম্পদ অর্জন করেছেন। তাই যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন, তবে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন।

গণ অধিকার পরিষদ দাবি করেছে, যারা ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছে, তাদের কোনো সংলাপে ডাকা উচিত নয়। জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে, কেবল তাদের নিয়েই ইসির সংলাপ করা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, দাবি গণ অধিকার পরিষদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

দলটি আরও দাবি করেছে, ইসির কোনো সংলাপে যেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে ডাকা না হয়।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয় দলটির প্রতিনিধি দল।এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্যান্য নেতারা।

স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে।

দলটি আরও বলেছে, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে বিপুল অর্থসম্পদ অর্জন করেছেন। তাই যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন, তবে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন।

গণ অধিকার পরিষদ দাবি করেছে, যারা ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছে, তাদের কোনো সংলাপে ডাকা উচিত নয়। জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে, কেবল তাদের নিয়েই ইসির সংলাপ করা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com