নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : বিএনপির মহাসচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।

বিএনপির মহাসচিব  বলেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না এটা মাথায় রাখিয়েন। একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না।

মির্জা ফখরুল আরো বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের সাথে এ দেশের মানুষ আপস করতে পারে না। এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।

বিএনপির মহাসচিব  বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযোদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : বিএনপির মহাসচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।

বিএনপির মহাসচিব  বলেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না এটা মাথায় রাখিয়েন। একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না।

মির্জা ফখরুল আরো বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের সাথে এ দেশের মানুষ আপস করতে পারে না। এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।

বিএনপির মহাসচিব  বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযোদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com