হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হিন্দুদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এসময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও এই স্লোগান ধরেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে এই স্লোগান দেন। আলোচনা সভার আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?

তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দেই ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

ফখরুল বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং যা গড়ে তুলতে শুরু করেছিলেন।

মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হিন্দুদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এসময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও এই স্লোগান ধরেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে এই স্লোগান দেন। আলোচনা সভার আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?

তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দেই ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

ফখরুল বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং যা গড়ে তুলতে শুরু করেছিলেন।

মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com