গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে:অ্যাটর্নি জেনারেল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৯ম দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। ‘গুডের’ বিপরীতে ‘ব্যাড’ শব্দের চেয়ে যদি কোনো শব্দ থেকে থাকে, এই সরকার ব্যবস্থা বাতিল করায় তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে দেশে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্র হচ্ছে কোহিনূর হীরার মতো মূল্যবান, যেটাকে রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে। অথচ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বিগত সময়ে একতরফা  নির্বাচন হয়েছে। সেই সাথে আমলাতন্ত্র ও আইনের শাসন ভেঙে পড়ে।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি জামায়াতসহ ৫ পক্ষের ৯ জন ব্যক্তি। গতকাল তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ।

পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক মৌখিক এবং লিখিত রায়ের মধ্যে জালিয়াতি করে ফৌজদারি অপরাধ করেছেন। তার ৭ বছর সাজা হওয়া উচিত।

এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে:অ্যাটর্নি জেনারেল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৯ম দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। ‘গুডের’ বিপরীতে ‘ব্যাড’ শব্দের চেয়ে যদি কোনো শব্দ থেকে থাকে, এই সরকার ব্যবস্থা বাতিল করায় তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে দেশে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্র হচ্ছে কোহিনূর হীরার মতো মূল্যবান, যেটাকে রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে। অথচ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বিগত সময়ে একতরফা  নির্বাচন হয়েছে। সেই সাথে আমলাতন্ত্র ও আইনের শাসন ভেঙে পড়ে।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি জামায়াতসহ ৫ পক্ষের ৯ জন ব্যক্তি। গতকাল তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ।

পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক মৌখিক এবং লিখিত রায়ের মধ্যে জালিয়াতি করে ফৌজদারি অপরাধ করেছেন। তার ৭ বছর সাজা হওয়া উচিত।

এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com