জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’

মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদার করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে।

বক্তব্য শেষে খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি নেত্রকোণা তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে এমপি প্রার্থী মনোনীত করা হয়।

বক্তব্যে আরো বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো সংঘাত আমরা দেখতে চাই না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’

মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদার করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে।

বক্তব্য শেষে খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি নেত্রকোণা তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে এমপি প্রার্থী মনোনীত করা হয়।

বক্তব্যে আরো বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো সংঘাত আমরা দেখতে চাই না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com