অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অবশেষে ফেসবুকে এলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ বাটন। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে ফিচারটি চালু করেছে। যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা মন্তব্যে ‘ডিসলাইক’ বাটনে চাপ দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। যদিও এখনো সকল ফেসবুক ব্যবহারকারীদের ফোনে ফিচারটি উপলদ্ধ হয়নি। তবে ফেসবুক অ্যাপ আপডেট করে ফিচারটি চালু হয়েছে কিনা তা দেখতে পারেন।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘অ্যানয়িং’ (Annoying) নামের বোতাম চালু করেছিল। তবে সাম্প্রতিক ঘণ্টাগুলিতে সেটি পরিবর্তন করে এখন সেখানে ‘ডিসলাইক’ (Dislike) আইকন যুক্ত করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই নতুন বোতামটি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এছাড়া ফিচারটি এখনও ফেসবুক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, কেবলমাত্র মোবাইল অ্যাপেই সীমিতভাবে চালু করা হয়েছে।

like2

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন—যাতে তারা কোনও মন্তব্য বা পোস্টের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন। এতদিন ফেসবুক ইতিবাচক ভাব বজায় রাখার জন্য এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখেনি। তবে এই নতুন পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন বদলাতে চাইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অবশেষে ফেসবুকে এলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ বাটন। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে ফিচারটি চালু করেছে। যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা মন্তব্যে ‘ডিসলাইক’ বাটনে চাপ দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। যদিও এখনো সকল ফেসবুক ব্যবহারকারীদের ফোনে ফিচারটি উপলদ্ধ হয়নি। তবে ফেসবুক অ্যাপ আপডেট করে ফিচারটি চালু হয়েছে কিনা তা দেখতে পারেন।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘অ্যানয়িং’ (Annoying) নামের বোতাম চালু করেছিল। তবে সাম্প্রতিক ঘণ্টাগুলিতে সেটি পরিবর্তন করে এখন সেখানে ‘ডিসলাইক’ (Dislike) আইকন যুক্ত করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই নতুন বোতামটি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এছাড়া ফিচারটি এখনও ফেসবুক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, কেবলমাত্র মোবাইল অ্যাপেই সীমিতভাবে চালু করা হয়েছে।

like2

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন—যাতে তারা কোনও মন্তব্য বা পোস্টের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন। এতদিন ফেসবুক ইতিবাচক ভাব বজায় রাখার জন্য এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখেনি। তবে এই নতুন পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন বদলাতে চাইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com