প্রেম না করে সরাসরি বিয়ে করব: দুরেফিশান

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক  :দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সহঅভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুরেফিশান।

এর মাঝেই এ অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যেখানে দুরেফিশান জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না, বরং সরাসরি বিয়ে করবেন।

প্রেমিকের বিষয়ে ভাবনা কী, এমন প্রশ্নে দুরেফিশান বলেন, আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না। প্রেম না করে সরাসরি বিয়ে করব।

‘ইশক মুরশিদ’–এ দুরেফিশানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এর মাঝেই সমাজমাধ্যমে তাদের গোপনে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে দুরেফিশান বলেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমরা বিয়ে করিনি।

উল্লেখ্য, ২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। পাঁচ বছরের ক্যারিয়ারে ‘আয়সে আপকি মর্জি’, ‘খাইয়ে’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। এআরআই পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, হুম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রেম না করে সরাসরি বিয়ে করব: দুরেফিশান

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক  :দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সহঅভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুরেফিশান।

এর মাঝেই এ অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যেখানে দুরেফিশান জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না, বরং সরাসরি বিয়ে করবেন।

প্রেমিকের বিষয়ে ভাবনা কী, এমন প্রশ্নে দুরেফিশান বলেন, আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না। প্রেম না করে সরাসরি বিয়ে করব।

‘ইশক মুরশিদ’–এ দুরেফিশানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এর মাঝেই সমাজমাধ্যমে তাদের গোপনে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে দুরেফিশান বলেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমরা বিয়ে করিনি।

উল্লেখ্য, ২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। পাঁচ বছরের ক্যারিয়ারে ‘আয়সে আপকি মর্জি’, ‘খাইয়ে’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। এআরআই পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, হুম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com